ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের খেলা ছিল না। ছুটির দিনই ক্রিকেটারদের। সাকিব আল হাসান মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসেন। এসময় মাশরাফির হলুদ রঙের স্কুটি মটরসাইকেল দেখে চেপে বসেন। মাশরাফির বাইক প্রীতি রয়েছে। মাঝে মাঝে নড়াইল বা ঢাকায় তিনি চালান।
সাকিবের বাইক প্রীতি তেমন চোখে পরেনি। তবে অপপো মোবাইলের বিজ্ঞাপনে এমন বাইকে শুটিং করেছেন। সাকিব ও মাশরাফি দুজনই প্রিমিয়ার লিগে খেলছেন। সাকিব প্রথম রাউন্ড শেষে যুক্তরাষ্ট্রে যাবেন। সেখান থেকে পরিবারের সাথে ঈদ করে আয়ারল্যান্ডে যাবেন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে।
এদিকে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’-এ মার্চের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। গেল মাসে ঘরের মাঠে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট-বল হাতে দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার পেয়েছেন সাকিব।
মার্চের সেরা হবার পথে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানকে পেছনে ফেলেন সাকিব। এর আগে ২০২১ সালের জুলাইয়ের সেরা খেলোয়াড় হয়েছিলেন সাকিব।