দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে বিমানবন্দরে সাকিব জানালেন, স্বস্তি নিয়েই যাচ্ছেন তিনি। দলের সঙ্গে যোগ দিতে মুখিয়ে আছেন। রাত ১১টার বিমান ধরবেন তিনি।
রবিবার রাতে সাকিব গণমাধ্যমে বলেন, “অনেকটা স্বস্তি নিয়ে যাচ্ছি। দলের সঙ্গে থাকাটা সব সময়ই ভালো ব্যাপার, মজার ব্যাপার। শেষ ১৫ বছর ধরে আছি। সামনেও হয়তো থাকতে পারলে ভালো লাগবে। দলের সঙ্গে থাকাটাই সব সময় আনন্দের ব্যাপার। আশা করি দলের জন্য সবাই একটা ভালো ফল আনতে পারবো।”
সাকিব আরও বলেন, “অনেক সময় জায়গা পরিবর্তন হলে মাইন্ডসেটের পরিবর্তন আসে। আমি আসলে ওই আশাটাই করছি। আমি শিওর যে সবসময়ই টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ প্লেয়াররা সবসময়ই আমাকে সাপোর্ট করেছে। এবারও তারা সেভাবেই সাপোর্ট করবে, আমি চেষ্টা করবো তার প্রতিদান দিতে।”
'যেটা হচ্ছে গিয়ে কতটুকু আছে সেটা ইম্পরট্যান্ট না, আমরা কতটুকু করতে পারবো সেটাই গুরুত্বপূর্ণ। যেটা বললেন যে আপনি দলীয় বা ব্যক্তিগতভাবে আমরা কেউই সেরকম কিছু করতে পারিনি। সেটা পরিবর্তনের একটা সুযোগ এসেছে আমাদের সামনে এবং সেটাই আমরা করবো।'