হেরে গেল মেসির পিএসজি

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৩, ১১:১৪ পিএম

হেরে গেল মেসির পিএসজি

ম্যাচের ২০ মিনিটে আশরাফ হাকিমি লাল কার্ড দেখেন। বাকি ৭০ মিনিট ১০ নিয়ে খেলেছে প্যারিস সেইন্ট জার্মেই। আর লরিয়েন্টের সঙ্গে লিওনেল মেসিরা পারলেন না। রবিবার ফরাসি লিগ ওয়ানের ম্যাচে ৩-১ গোলে হেরে গেল তারা। পিএসজির একটিমাত্র গোল কিলিয়ান এমবাপ্পের। মেসি জ্বলে উঠতে পারেননি। 

এই হারে অবশ্য পিএসজির লিগ শিরোপা নিয়ে সমস্যা হচ্ছে না। ৩৩ ম্যাচে ৭৫ পয়েন্ট মেসিদের। দ্বিতীয়স্থানে থাকা মার্শেইয়ের সেখানে ৬৭ পয়েন্ট। ৮ পয়েন্টের লিড এখনও প্যারিসিয়ানদের।

ম্যাচের ১৫ মিনিটে এনজোর গোলে লরিয়েন্ট লিড নেয়। ২০ মিনিটে হাকিমি লাল কার্ড নিয়ে মাঠ ছাড়েন। ২৯ মিনিটে এমবাপ্পে পিএসজিকে সমতায় ফিরিয়েছিলেন। ৩৯ মিনিটে লরিয়েন্ট ডারলিনের গোলে এগিয়ে যায়। ৮৮ মিনিটে বামবা ৩-১ করে ফেলেন। ২০২৩ সালে পিএসজি সব প্রতিযোগিতা মিলিয়ে ৯টি ম্যাচ হেরেছে।   

 

Link copied!