জেদ্দায় কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে সৌদি প্রো লিগের ম্যাচ ছিল বৃহস্পতিবার। আর এ ম্যাচে হেরে বেজায় চটে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল ইত্তিহাদ ১-০ গোলে আল নাসরকে হারায়। খেলা শেষে রোনালদো সতীর্থদের সঙ্গে অসন্তোষ প্রকাশ করেন। আর মাঠ ছাড়ার আগে পানির বোতলে জোরে লাথি মারেন।
ম্যাচের ৮০ মিনিটে ইত্তিহাদের রোমারিনহো গোল করেন। এ ম্যাচে ভাল লড়াই হয়েছে। এই হারে শীর্ষস্থান হারিয়েছে আপাতত আল নাসর। ইত্তিহাদ ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে। আর আল নাসর ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে অবস্থান করছে।