হারারে স্পোর্টস ক্লাবে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ১০ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। ১৫৭ রানের টার্গেটে বাংলাদেশ করেছে ১৪৬। ৩ ম্যাচের সিরিজ ২-১ এ নিশ্চিত করেছে স্বাগতিকরা।
জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করেছিল। ৮ উইকেটে ১৫৬ রান ছিল তাদের। বাংলাদেশ নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারায়। ফলে তারা জয়ের পথ থেকে অনেকবার বিচ্যুত হয়েছে।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন আফিফ। তিনি অপরাজিত ছিলেন। মেহেদী ১৭ বলে ২২ রান করেছেন। মাহমুদউল্লাহ রিয়াদ ২৭ বলে ২৭ রান করেন। জিম্বাবুয়ের ভিক্টোর ৩ উইকেট নিয়েছেন।
রায়ান বার্ল ২৮ বলে ৫৪ রান করে দলকে লড়াকু স্কোর পাইয়ে দেন। ৫৫ রানে ৫ উইকেট হারিয়েছিল জিম্বাবুয়ে। সেখান থেকে দলকে টেনে তোলেন রায়ান। হাসান মাহমুদ ও মাহেদী ২টি করে উইকেট পেয়েছেন।