১২০৫ দিন পর কোহলির সেঞ্চুরি

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১২, ২০২৩, ০২:০৩ পিএম

১২০৫ দিন পর কোহলির সেঞ্চুরি

২২ নভেম্বর ২০১৯ সালে সর্বশেষ টেস্ট সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। ১২০৪ দিন পর ৫ দিনের ক্রিকেটে রবিবার ১২ মার্চ সেঞ্চুরি করলেন আবার তিনি। টেস্টে এটা তার ২৮তম সেঞ্চুরি। সর্বমোট ৭৫টি সেঞ্চুরি হয়ে গেছে তার। 

অস্ট্রেলিয়া ও ভারতের চতুর্থ টেস্ট চলছে আহমেদাবাদে। আজ চতুর্থ দিনের খেলা চলছে। ভারত লিড নেওয়ার পথে। কোহলি দারুণ ব্যাট করেছেন। আর তাই আবারো তিন অঙ্কের রানে পৌছালেন। 

২০০৮ সালের আগস্টে ইডেনে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম শতক। ২০২৩ সালে এসেও ব্যাটের সেই ধার কমেনি বিন্দু মাত্র।

বনেদি ফরমেট খ্যাত টেস্ট ক্রিকেটে কোহলির এটি ২৮ তম শতক। ১২০৫ দিনের আক্ষেপ শুরু হয়েছিল সেই ইডেন গার্ডেনে বাংলাদেশের সাথে ভারতের প্রথম দিবা-রাত্রির টেস্টের মধ্যে দিয়ে।

 

Link copied!