১৫ বছর বয়সী ইয়ামেলকে নিয়ে রোমাঞ্চ, শিরোপা ডাকছে বার্সেলোনাকে

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৩, ০৫:৫৫ পিএম

১৫ বছর বয়সী ইয়ামেলকে নিয়ে রোমাঞ্চ, শিরোপা ডাকছে বার্সেলোনাকে

রিয়াল বেটিসের বিপক্ষে সহজ জয়ের ম্যাচে বার্সলোনা দলে অভিষেক হয় ‘লামিনে ইয়ামাল’ নামে ১৫ বছরের এক কিশোরের। মাঠে নেমেই নতুন ইতিহাস গড়েন তিনি। লিগে বার্সার হয়ে খেলা সবচেয়ে কনিষ্ঠ ফুটবলারের হিসেবে রেকর্ড গড়েন  ইয়ামাল।

রিয়াল বেতিসকে ৪-০ গোলে বিধ্বস্ত করে শনিবার লা লিগার শিরোপার পথে আরো একধাপ এগিয়ে গেল বার্সেলোনা। ২০১৯ সালের পর প্রথম শিরোপা জয়ের পথে রয়েছে কাতালান জায়ান্টরা।

শনিবার ক্যাম্প ন্যুয়ে অনুষ্ঠিত লিগ ম্যাচে স্বাগতিক বার্সার হয়ে গোল করেছেন আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন, রবার্ট লেভানডভস্কি ও রাফিনহা। ম্যাচের শেষদিকে আত্মঘাতী গোল করেন বেতিসের আর্জেন্টাইন মিডফিল্ডার গুইডো রদ্রিগেজ।

ম্যাচের প্রথমদিকে এডগার গঞ্জালেস হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচটি আরো সহজ হয়ে যায় জাভি হার্নান্দেজের শিষ্যদের জন্য। ফলে ছয় ম্যাচ হাতে থাকা অবস্থায় তালিকার শীর্ষস্থান আরো মজবুত  করতে  সক্ষম হয় বার্সেলোনা।

৩২ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট সেখানে ৬৮। 

Link copied!