২০ ফেব্রুয়ারি ঢাকায় আসবে ইংল্যান্ড ক্রিকেট দল

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৭, ২০২২, ০৬:২৩ পিএম

২০ ফেব্রুয়ারি ঢাকায় আসবে ইংল্যান্ড ক্রিকেট দল

তিনটি ওয়ানডে ও সমান ৩টি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আগামী ২০ ফেব্রুয়ারি ঢাকায় আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। আজ মঙ্গলবার একটি প্রেস বার্তায় ইংল্যান্ড ক্রিকেট অ্যান্ড ওয়েলশ সেটা জানিয়েছে। 

ইংল্যান্ড দল বাংলাদেশে এসে ২টি প্রস্তুতি ম্যাচ খেলবে। ১ ও ৩ মাার্চ ২টি ওয়ানডে রয়েছে মিরপুরে। তৃতীয় ওয়ানডেটি রাখা হয়েছে চট্টগ্রামে ৬ মার্চ। 

এরপর ৯ মার্চ তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টি রয়েছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১২ ও ১৪ মার্চ শেষ দুটি টি টোয়েন্টি ঢাকায় অনুষ্ঠিত হবে। 

Link copied!