ওরিয়নে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মহিলাদের ২০০ মিটারে সোনা জিতলেন জামাইকার শেরিকা জ্যাকসন। ২১.৪৫ সেকেন্ড সময় নিয়েছেন দৌড় শেষ করতে। ২০০ মিটারে তিনিই এখন বিশ্বের দ্রুততমা। কিন্তু এই ইভেন্টের ইতিহাসে তিনি হলেন বিশ্বের দ্বিতীয় দ্রুততমা। কারণ ভাঙতে পারেননি ফ্লো-জোর বিশ্বরেকর্ড।
সিওল অলিম্পিকে ফ্লো-জো ২০০ মিটার দৌড় শেষ করেন ২১.৩৪ সেকেন্ডে। বিশ্ব চ্যাম্পিয়নশিপে জ্যাকসন সোনা জেতার পর ধারাভাষ্যকার বলে ওঠেন, ‘‘বিশ্বের জীবিত দ্রুততমা।’’ এমন দ্রুততমা গত ২৪ বছরে অনেকেই হয়েছেন। তাঁদের মধ্যেই সেরা সময় করেছেন জ্যাকসন। সবথেকে কম সময়ে ২০০ মিটার দৌড় শেষ করার ক্ষেত্রে জ্যাকসনের নাম এখন দ্বিতীয় স্থানে।