‘হাইব্রিড’ এশিয়া কাপে শ্রীলংকা-বাংলাদেশের আপত্তি

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১০, ২০২৩, ০৯:৩০ পিএম

‘হাইব্রিড’ এশিয়া কাপে শ্রীলংকা-বাংলাদেশের আপত্তি

আগামী অক্টোবরে ভারতের মাটিতে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। বৈশ্বিক এ টুর্নামেন্টের আগে এশিয়া কাপ আয়োজন হওয়ার কথা রয়েছে। কিন্তু এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই কোথায় হবেÑ এ নিয়ে এখনো জটিলতা কাটেনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিবি) সবশেষ সভায় ‘হাইব্রিড’ মডেলে এ টুর্নামেন্ট আয়োজন করার প্রস্তাব করেছে স্বাগতিক পাকিস্তান। এ ক্ষেত্রে ভারত তাদের ম্যাচগুলো খেলবে নিরপেক্ষ কোনো ভেন্যুতে। সম্ভাব্য সেই ভেন্যুটি হতে পারে সংযুক্ত আরব আমিরাত। তবে এই পদ্ধতিতে আপত্তি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও শ্রীলংকা ক্রিকেট (এলএসসি)। গতকাল ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো এক প্রতিবেদনে এমনটিই দাবি করেছে। যদিও পাকিস্তান এ দাবি উড়িয়ে দিয়েছে।

বাংলাদেশ ও শ্রীলংকার ভেন্যু নিয়ে আপত্তির কারণ টুর্নামেন্টের সময় অর্থাৎ আগামী সেপ্টেম্বর-অক্টোবরে প্রচ- গরম থাকবে আরব আমিরাতে। তাই বিশ^কাপের আগে আরব আমিরাত ভ্রমণের ঝুঁকিতে যেতে চায় না তারা। এ প্রসঙ্গে এসএলসির সচিব মোহন ডি সিলভা বলেছেন, ‘আমরা এসিসিকে এই হাইব্রিড মডেলের বিপক্ষে আমাদের অবস্থান লিখিত আকারে জানিয়েছি। এর বাইরে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আর সংযুক্ত আরব আমিরাতে এ সময়ে বেশ গরম থাকে।’

 

Link copied!