আকবর হাকিম ফিলিপাইনে চেম্বারের সভাপতি পুণঃনির্বাচিত

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২, ২০২১, ০১:০২ পিএম

আকবর হাকিম ফিলিপাইনে চেম্বারের সভাপতি পুণঃনির্বাচিত

আকবর হাকিম বাংলাদেশ-ফিলিপাইন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিপিসিসিআই) এর সম্প্রতি অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন। শামস মাহমুদ সহ-সভাপতি, জুবায়ের আহমেদ পরিচালক (অর্থ) এবং মাকসুদা খান মিশা পরিচালক (অপারেশনস) হিসেবে নির্বাচিত হয়েছেন। পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা হলেন, হুমায়ুন রশিদ, এন কে এ মবিন, এফসিএস, এফসিএ, ড. এম মাশরুর রিয়াজ, সালাউদ্দিন চৌধুরী, ইমরান আহমেদ, ওয়াকার আহমেদ চৌধুরী, তানভির খান, মীর আনিসুজ্জামান, এসএম রহমান, খোরশেদ আলম এবং আনিসুজ্জামান।

বার্ষিক সাধারণ সভায় ইঞ্জিনিয়ার রাশেদ মাকসুদ খান, এম এ আউয়াল, আসিফ ইব্রাহীম সহ ঢাকাস্থ ফিলিপাইন দূতাবাসের চার্জ ডি এফেয়ার্স মার্কো সি ভিডাল, থার্ড সেক্রেটারি ও ভাইস কনস্যুল খ্রিষ্টিয়ান হোপ ভি রেইস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পুনঃনির্বাচিত সভাপতি আকবর হাকিম করোনা পরবর্তী নিউ নরমাল পরিস্থিতিতে বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যকার বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করে যেতে অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন যে, এ বছরের মাঝামাঝি সময়ের মধ্যে বিশ্বব্যাপী সবার মাঝেই করোনার ভ্যাকসিন পৌঁছে যাবে এবং অর্থনৈতিক সকল কর্মকান্ড স্বাভাবিক হয়ে আসবে।

Link copied!