সংগৃহীত ছবি
পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপনের জন্য ঢাকা ছাড়ছেন মানুষ। ঢাকা এখন অনেকটা ফাঁকা। আর এই অবস্থায় ঢাকার বায়ু মানেরও উন্নতি হয়েছে। বায়ুদূষণে বিশ্বের ১০০টি শহরের মধ্যে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার অবস্থান অষ্টম।
আইকিউএয়ারের বাতাসের মানসূচকে এ সময় ঢাকার স্কোর ১৪৪। বায়ুর এই মান সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।
গতকাল শনিবার ঢাকা অষ্টম অবস্থানে ছিল। স্কোর ছিল ১৫০। বায়ুর এ মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।