যুদ্ধবিরতির ঘোষণা যুক্তরাষ্ট্রের জন্য একটি ‍‍`বিজয়‍‍`

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৮, ২০২৬, ১০:৪৪ এএম

যুদ্ধবিরতির ঘোষণা যুক্তরাষ্ট্রের জন্য একটি ‍‍`বিজয়‍‍`

ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণাকে যুক্তরাষ্ট্রের জন্য একটি ‘কৌশলগত সাফল্য’ হিসেবে তুলে ধরেছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেন, “এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি বিজয়, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আমাদের শক্তিশালী সামরিক বাহিনীর নেতৃত্বে সম্ভব হয়েছে।”

তিনি জানান, ‘অপারেশন এপিক ফিউরি’ শুরুর সময়ই ট্রাম্প প্রশাসন ইঙ্গিত দিয়েছিল যে অভিযানটি ৪ থেকে ৬ সপ্তাহ স্থায়ী হতে পারে। তবে ৩৮ দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র তাদের প্রধান সামরিক লক্ষ্য অর্জন করেছে বলে দাবি করেন তিনি।

লেভিটের ভাষ্য অনুযায়ী, এই সামরিক অগ্রগতি যুক্তরাষ্ট্রকে সর্বোচ্চ কূটনৈতিক চাপ প্রয়োগের সুযোগ করে দেয়, যার ফলেই আলোচনার পথ উন্মুক্ত হয়েছে এবং দীর্ঘমেয়াদি শান্তির সম্ভাবনা তৈরি হয়েছে।

তিনি আরও দাবি করেন, এই প্রক্রিয়ার অংশ হিসেবেই পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব হয়েছে।

হোয়াইট হাউসের বিবৃতিতে আরও বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা এবং শান্তি প্রতিষ্ঠার সক্ষমতাকে খাটো করে দেখা উচিত নয়।

Link copied!