২০২৪ সালে বিশ্বে বইবে নির্বাচনী জোয়ার

বাসস

ডিসেম্বর ২০, ২০২৩, ০৪:৪৪ এএম

২০২৪ সালে বিশ্বে বইবে নির্বাচনী জোয়ার

সংগৃহীত ছবি

২০২৪ সালের নির্বাচনে পৃথিবীর ৩০টি দেশে প্রেসিডেন্ট নির্বাচন হবে। প্রশ্ন উঠছে নানারকম- ডোনাল্ড ট্রাম্প কি ফিরে আসতে পারেন? রাশিয়ায় কেউ কি ভ্লাদিমির পুতিনকে চ্যালেঞ্জ করবে?

২০২৪ সালের ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের নাগরিকরা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন। এই নির্বাচনে জো বাইডেন ক্ষমতায় এলে মেয়াদ পূর্তিতে তার বয়স দাঁড়াবে ৮৬ বছর। এক জরিপে উঠে এসেছে, বেশিরভাগ ভোটার মনে করেন নেতিবাচক প্রভাব এবং সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী থাকা সত্ত্বেও খুব বেশি বয়সী ডেমোক্র্যাট নেতার বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ৭৭ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প একাধিক ফৌজদারি মামলাসহ বিভিন্ন প্রতিকূলতা মোকাবিলা করছেন।

আগামী বছর মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন। বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৮ ডিসেম্বর পঞ্চমবারের মতো ক্ষমতায় থাকার ঘোষণা দিয়েছেন। তেমনটা হলে তিনি ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন। পুতিনের প্রতিদ্বন্দ্বী আলেক্সি নাভালনি ১৯ বছরের সাজা ভোগ করছেন।

২০২৪ সালের এপ্রিল-মে মাসে ভারতের প্রায় ১০০ কোটি মানুষ তাদের নেতা নির্বাচনে ভোট দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার দল বিজেপি তৃতীয় মেয়াদে ক্ষমতায় যাওয়ার আশা করছে।

আগামী বছরের জুনে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে ৪০ কোটির বেশি মানুষ ভোট দেবে। বিভিন্ন ইস্যুতে চ্যালেঞ্জের মধ্যে থাকা এই জোট নতুন নেতৃত্ব নির্বাচন করবে।

২০২৪ সালের জুনে মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়াও বিশ্বের অনেকগুলো দেশে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

Link copied!