১ মাসে একজন হিন্দুও ভারতে প্রবেশের চেষ্টা করেনি: আসামের মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২৫, ২০২৪, ১২:১৩ এএম

১ মাসে একজন হিন্দুও ভারতে প্রবেশের চেষ্টা করেনি: আসামের মুখ্যমন্ত্রী

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

শেখ হাসিনার দেশ ছাড়ার পর ১ মাসে একজন হিন্দুও ভারতে প্রবেশের চেষ্টা করেনি বলে মন্তব্য করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

শনিবার (২৫ আগস্ট) ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “হিন্দুরা বাংলাদেশে অবস্থান করছে এবং লড়াই করে যাচ্ছে। গত এক মাসে একজন হিন্দুও ভারতে প্রবেশের চেষ্টা করেছে বলে ধরা পড়েনি।

মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, “প্রতিবেশী দেশ থেকে মুসলিমরা ভারতের টেক্সটাইল খাতে কর্মসংস্থানের জন্য অনুপ্রবেশের চেষ্টা করছে।”

তার দাবি, গত ১ মাসে ৩৫ জন মুসলিম অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তাদের লক্ষ্য আসাম নয়, বরং বেঙ্গালুরু, তামিল নাড়ু, কোয়েম্বাটুরে গিয়ে বস্ত্র শিল্পে কাজ করার উদ্দেশে তারা অনুপ্রবেশ করছে। আমরা প্রধানমন্ত্রীকে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারকে চাপ দেওয়ার জন্য অনুরোধ করেছি।

এ সময় বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা দানের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চাপ প্রয়োগেরও আহ্বান জানান আসামের মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। সরকার পতনের সঙ্গে সঙ্গেই জনগণের রোষানলে পড়েন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় সংখ্যালঘুদের ঘরবাড়িতে হামলার ঘটনাও ঘটেছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Link copied!