রাশিয়ার ২৭ ড্রোন ধ্বংস, দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ১৯, ২০২৩, ০৮:৩২ পিএম

রাশিয়ার ২৭ ড্রোন ধ্বংস, দাবি ইউক্রেনের

ইউক্রেনের লভিভে রাশিয়ান ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত শিল্প-গুদামের একটি জায়গায় ফায়ার সার্ভিস কাজ করছেন। ছবি: রয়টার্স

এক রাতেই রাশিয়ার ২৭টি ড্রোন ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে কিয়েভের বিমানবাহিনী এ হামলা চালায় বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়। 

এ বিষয়ে ইউক্রেনীয় বিমান বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছে, ইউক্রেনের ভূখণ্ডে হামলা চালাতে ৩০টি রুশ ড্রোনের মধ্যে ২৭টিকে ভূপাতিত করা হয়েছে। এছাড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ধ্বংস করেছে তারা।

ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, শত্রুপক্ষ রুশ অধিকৃত ক্রিমিয়া অঞ্চল থেকে ৩০টি ইউএভি (আনম্যানড এরিয়াল ভেহিকেল) ও একটি ইস্কান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউক্রেনের দিকে ছুড়েছিল । ইউক্রেনের শহর ক্রাইভি রিহের দিকে আগানোর সময় এগুলোকে ধ্বংস করা হয়। 

তারা জানিয়েছে, ইরানের তৈরি শাহেদ ড্রোনগুলো ইউক্রেনের দক্ষিণ, মধ্য এবং পশ্চিমাঞ্চলে ধ্বংস করা হয়েছে। এছাড়া যে রুশ ক্ষেপণাস্ত্রটি মধ্য ইউক্রেনের ক্রিভি রিহের দিকে নিক্ষেপ করা হয়েছিল, সেটিও ধ্বংস করা হয়েছে।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন, ইউক্রেনীয় বিমান বাহিনী রাশিয়ার সৈন্য, অস্ত্র এবং সামরিক সরঞ্জামের ওপর ৯টি বিমান হামলা চালিয়েছে।  

তিনি আরও জানিয়েছেন যে, আলাদাভাবে শত্রু সেনা ও তাদের দুটি সামরিক ঘাঁটি, ৩টি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ১৯টি আর্টিলারি সিস্টেম ও একটি কমান্ড পোস্টে আঘাত করা হয়েছে ইউক্রেন।

রাশিয়ানরা গত কয়েক দিনে ২২ ক্ষেপণাস্ত্র, ৫৫টি রকেট ও ৫৭টি বিমান হামলার পাশাপাশি ইউক্রেনীয় সেনাদের অবস্থান এবং বিভিন্ন বসতিতেও এসব হামলা চালিয়েছে বলে জানান তিনি।

Link copied!