আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি রক্ষায় যৌথভাবে কাজ করবেন কিম-জেনপিং

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৬, ২০২২, ১০:০৫ পিএম

আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি রক্ষায় যৌথভাবে কাজ করবেন কিম-জেনপিং

উত্তর কোরিয় নেতা কিম জং উনের সঙ্গে একত্রে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি রক্ষায় স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে এরই মধ্যে কিমের কাছে একটি চিঠি পাঠিয়েছেন চীনা প্রেসিডেন্ট।

শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় কেসিএনএ’র বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

তবে কিমের কাছে পাঠানো ওই চিঠিতে শি জেনপিংআর কি লিখেছেন সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

প্রতিবেদনে বলা হয়, কিমের সঙ্গে আলোচনায় নিজেদের অঞ্চল ও বিশ্বের শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করতে বেইজিং প্রস্তুত বলে জানিয়েছেন শি। যৌথভাবে কাজ করার যুক্তিও তুলে ধরেছেন চীনা প্রেসিডেন্ট। চিঠিতে তিনি জানিয়েছেন, বিশ্ব, সময় ও ইতিহাসের পরিবর্তনগুলি অভূতপূর্ব উপায়ে ঘটতে থাকায় পিয়ংইয়ংকে সহযোগিতা করতে বেইজিং।

প্রসঙ্গত, চলতি বছর অক্টোবরে মহাসম্মেলনের মাধ্যমে চীনা কমিউনিস্ট পার্টির প্রধান নির্বাচিত হন শি। এরপর টানা তৃতীয়বার চীনের ক্ষমতায় বসেন তিনি। ক্ষমতারোহনের পরই উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার সঙ্গে আলাপ করলেন শি জিনপিং।

Link copied!