ইউক্রেনকে ভারী অস্ত্র দেওয়ার সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো রাশিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৫, ২০২২, ০৯:২৩ পিএম

ইউক্রেনকে ভারী অস্ত্র দেওয়ার সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো রাশিয়া

ইউক্রেইনে আরও সামরিক সহায়তা পাঠানোর সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রকে তসর্ক করে রাশিয়া বলেছে, এতে তাদের সঙ্গে রাশিয়ার সরাসরি সামরিক সংঘাত বেধে যাওয়ার ঝুঁকি বাড়ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতলি আন্তোনভ বলেছেন, তারা একে মস্কোর জন্য ‘তাৎক্ষণিক হুমকি’ বলে বিবেচনা করছেন। তিনি যুক্তরাষ্ট্রকে ইউক্রেইন যুদ্ধের ‘একজন অংশগ্রহণকারী’ বলেও আখ্যা দেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ইউক্রেইনের জন্য আরও প্রায় সাড়ে ৬২ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের এসব ভারী অস্ত্র ব্যবহার করে ইউক্রেন বাহিনী রুশ সেনাদের বিরুদ্ধে উল্লেখযোগ্য জয় পেয়েছে। দেশটির  উত্তর-পূর্ব এবং দক্ষিণাঞ্চলে গত কয়েক সপ্তাহে ইউক্রেইনের সেনারা বেশ কিছু অঞ্চল রুশ বাহিনীর দখল মুক্ত করেছে।

স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রকে সতর্ক করে এক বিবৃতিতে রুশ রাষ্ট্রদূত আন্তোনভ বলেন, ‘‘ভারি অস্ত্র দিয়ে কিইভ সরকারকে সহায়তা অব্যাহত রাখার যে সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র সরকার নিয়েছে তা শুধুমাত্র সংঘাতের একজন অংশগ্রহণকারী হিসাবে ওয়াশিংটনের অবস্থানকে নিশ্চিত করছে।

রুশ রাষ্ট্রদূত আরও বলেন, ‘‘এর ফল হিসেবে দীর্ঘস্থায়ী রক্তপাত এবং নতুন নতুন হতাহতের ঘটনাই ঘটবে। তাই আমরা ওয়াশিংটনকে উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানাচ্ছি। যা সবচেয়ে ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে।”

গত কয়েক সপ্তাহ ধরে রুশ বাহিনী ইউক্রেইনের কয়েকটি অঞ্চলে হেরে গিয়ে পিছু হটতে বাধ্য হয়েছে। এটি নিজেদের জন্য আর তাই রুশ প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, তিনি রাশিয়াকে রক্ষা করতে তার হাতে থাকা সব উপায় ব্যবহার করবেন। এমনকী প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহার করতেও অপেক্ষা করবেন না।

ইউক্রেনের জাপোরিজিয়া, খেরসন, দোনেৎস্ক ও লুহানস্ককে নিজেদের সঙ্গে সংযুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। দেশটির সর্বোচ্চ আদালত এবং পার্লামেন্টেও এ উদ্যোগ অনুমোদন করেছে। যদিও রুশ বাহিনী চারটি অঞ্চলের পুরোটার দখল এখনও পায়নি। অন্যদিকে, পুতিন বাহিনীকে পরাজিত করে লিমান নগরী নিয়ন্ত্রণে নিয়েছে জেলেনস্কি বাহিনী।

Link copied!