এক শতকেরও বেশি সময় পর রাশিয়া প্রথমবারের মতো ঋণ খেলাপি হলো। ২৭ মের পর ঋণ পরিশোধে অতিরিক্ত ৩০ দিন সময় দেওয়া হলেও রবিবার দেশটি তা করতে ব্যর্থ হয়। ব্লুমবার্গের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
ঋণের ১০০ মিলিয়ন অর্থ রাশিয়ার হাতে রয়েছে এবং তারা দিতেও চায়, কিন্তু নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক ঋণদাতাদের অর্থ পরিশোধ অসম্ভব করে তুলেছে। ক্রেমলিন এ খেলাপি পরিস্থিতি এড়ানোর জন্য বদ্ধপরিকর ছিল। কিন্তু এ পরিস্থিতি দেশটির মর্যাদার ওপর বড় ধরনের আঘাত। রাশিয়ার অর্থমন্ত্রী এ পরিস্থিতিকে অবহিত করেছেন ‘একটি প্রহসন’ হিসেবে।
এর আগে ঋণ পরিশোধ না করে রাশিয়া খেলাপি হয়েছিল ১৯১৮ সালে। বলশেভিক বিপ্লবের সময় নতুন কমিউনিস্ট নেতা ভ্লাদিমির লেলিন রাশিয়ার ঋণ পরিশোধ করতে অস্বীকার করেছিলেন।