চূড়ান্ত জয়ের পথে সাবেক স্বৈরশাসক পুত্র

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৯, ২০২২, ০৮:৫৮ পিএম

চূড়ান্ত জয়ের পথে সাবেক স্বৈরশাসক পুত্র

ফিলিপাইনের জাতীয় নির্বাচনে বিপুল ভোট পেয়ে চূড়ান্ত জয়ের পথে দেশটির সাবেক স্বৈরশাসক ফার্দিন্যান্ড ইম্যানুয়েল এড্রালিন মার্কোসের ছেলে এবং প্রেসিডেন্ট পদপ্রার্থী ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র। শেষ খবর পাওয়া পর্যন্ত মার্কোস জুনিয়র দুই কোটি ৩০ লাখ ভোট পেয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী ও ভাইস প্রেসিডেন্ট লেনি রোব্রেডোর এক কোটি ৯ লাখ ভোট পেয়েছেন।



প্রায় ৩৬ বছর আগে তার পিতাকে ক্ষমতাচ্যুত করে জনতার এক বিপ্লব। এরপর পুরো মার্কোস পরিবারকে নির্বাসনে কাটাতে হয়েছিল দীর্ঘকাল।

ভোটের বর্তমান ফলাফলে চলতি বছর ভোটপূর্ব জনমতের অনেকটাই প্রতিফলন দেখা যাচ্ছে। এসব জরিপে, সাবেক সিনেটর ও কংগ্রেস সদস্য মার্কোস জুনিয়র তার প্রতিপক্ষ রোব্রেডোর চেয়ে অনেকটাই এগিয়ে ছিলেন।

Link copied!