যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের একমাত্র মেয়ে অ্যাশলে বাইডেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। তাছাড়া তার স্ত্রী জিল বাইডেনের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
নিষেধাজ্ঞার কারণে তাঁরা রাশিয়ায় ভ্রমণ করতে পারবেন না। স্থানীয় সময় আজ মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ নিষেধাজ্ঞার কথা ঘোষণা দিয়ে জানানো হয়।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজ মঙ্গলবার নতুন করে নিষেধাজ্ঞা দেওয়া ২৫ ব্যক্তির একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, রাশিয়ার রাজনৈতিক ও অন্যান্য ব্যক্তিদের ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রতিবাদ হিসেবে ২৫ জন মার্কিন নাগরিকের নাম নতুন করে ‘স্টপ লিস্টে’ (রাশিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা) যুক্ত করা হয়েছে।