রেকর্ড পরিমাণ রুশ তেল কিনেছে মোদি সরকার

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৩১, ২০২২, ১০:২০ পিএম

রেকর্ড পরিমাণ রুশ তেল কিনেছে মোদি সরকার

ইউক্রেনে হামলার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলেও রাশিয়ার কাছ থেকে ডিসকাউন্ট মূল্যে তেল কেনার পরিমাণ বাড়িয়ে দিয়েছে ভারত। গত বছরের মে মাসের তুলনায় চলতি বছরের মে মাসে ৯ গুণ বেড়ে গেছে রাশিয়ার কাছ থেকে ভারতে তেলের আমদানি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয়,  মে মাসে ভারতে ৩.৩৬ মিলিয়ন টন রাশিয়ার অপরিশোধিত তেল আসার কথা রয়েছে। ফিন্যান্সিয়াল মার্কেটের ডাটা প্রদানকারী প্রতিষ্ঠান রেফনিটিভি জানিয়েছে এ তথ্য। 

 

রেফনিটিভির তথ্য অনুযায়ি, ২০২১ সালের মে মাসে রাশিয়ার কাছ থেকে ভারত যে পরিমাণ তেল কিনেছিল ২০২২ সালের মে মাসে সেই তেলের পরিমাণ ৯ গুণ বেড়েছে। 

ইউক্রেনে রাশিয়া হামলা করার পর সবমিলিয়ে ভারত রাশিয়ার কাছ থেকে ৪.৮ মিলিয়ন মেট্রিক টন অপরিশোধিত তেল কিনেছে। 

বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৯ মার্কিন ডলার। তবে মস্কোর কাছ কাছ থেকে ব্যারেল প্রতি তেল ৯৫ ডলারে কিনছে ক্ষমতাসীন বিজেপি সরকার।

যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া ইতিমধ্যেই রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। 

Link copied!