রেগে জি-২০ সম্মেলন থেকে বেরিয়ে গেলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৮, ২০২২, ০৭:২৪ পিএম

রেগে জি-২০ সম্মেলন থেকে বেরিয়ে গেলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

ইন্দোনেশিয়ার বালিতে চলমান জি-২০ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে রাশিয়ার সমালোচনা করায় সম্মেলনস্থল থেকে বেরিয়ে যান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। শুক্রবার ওই সম্মেলনে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বায়েরবোক তার বক্তব্যে ইউক্রেনে হামলা করায় রাশিয়ার সমালোচনা করেন।

রুশ কূটনৈতিকরা জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জি-২০ সম্মেলনের বিকালের অধিবেশনেও যোগ দেননি। ওই সময় ভার্চ্যুয়ালি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার ব্ক্তব্য দেওয়ার কথা ছিল। 

অধিবেশনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি  ব্লিঙ্কেনও রাশিয়ার সমালোচনা করেন। আগের সম্মেলনগুলোতে দ্বিপাক্ষিক বৈঠক করলেও এবার যুক্তরাষ্ট্রসহ ক্ষমতাশীল দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কোনো ধরনের বৈঠক করেননি রুশ পররাষ্ট্রমন্ত্রী। 

Link copied!