৫ দেশের যাত্রীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করলো ভারত

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৫, ২০২২, ১২:৩৫ পিএম

৫ দেশের যাত্রীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করলো ভারত

চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, হংকং থেকে ভারতে যাওয়া যাত্রীদের জন্য এখন থেকে করোনা পরীক্ষা আরটি-পিসিআর বাধ্যতামূলক। এই পাঁচ দেশ থেকে ভারতে যাওয়ার পর কারো শরীরে করোনার উপসর্গ ধরা পড়লে তাকে কোয়ারেন্টিনে পাঠানো হবে।

রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই ৫ দেশের যাত্রীদের করোনার উপসর্গ দেখা দিলে বা পজিটিভ রিপোর্ট এলে তাদের কোয়ারান্টিনে রাখা হবে বলে জানিয়েছেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবীয়।

এদিকে শনিবার থেকে ভারতের দিল্লি বিমানবন্দরে বিদেশফেরত যাত্রীদের করোনা পরীক্ষা চালু হয়েছে। বিদেশফেরত যাত্রীদের বিনামূল্যে করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষও। পাশাপাশি, মধ্যপ্রদেশের খাজুরাহো বিমানবন্দর এবং পুণে বিমানবন্দরেও শুরু হয়েছে করোনা পরীক্ষা। 

Link copied!