করোনায় ‘ওয়ার্ক ফ্রম হোমে’ গুগলের 'লাভ' আকাশচুম্বি

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১, ২০২১, ০৮:৪০ পিএম

করোনায় ‘ওয়ার্ক ফ্রম হোমে’ গুগলের 'লাভ' আকাশচুম্বি

বৈশ্বিক করোনা মহামারির প্রভাবে অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানসমূহ চালু রাখার বিকল্প পদ্ধতি হিসাবে জনপ্রিয় হয়ে উঠেছে ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর ধারণা। সারা বিশ্বের অধিকাংশ প্রতিষ্ঠানের কর্মীরা কাজ করছে।

এই মহামারিতে গুগলের কর্মীরাও বাড়িতে বসেই কাজ করছেন। আর এতে প্রচুর সাশ্রয় হচ্ছে গুগলের। কারণ কর্মীদের ভ্রমণ, হোটেল খরচ বাবদ প্রায় কোনও টাকাই খরচ হচ্ছে না সংস্থাটির।

জানা গিয়েছে মহামাডিরর মধ্যে গুগলের পেরেন্ট কোম্পানি অ্যালফাবেট ইনকর্পোরেশন করোনা আবহে প্রথম তিন মাসেই কোম্পানি প্রোমোশন, ভ্রমণ এবং বিনোদোন বাবদ ২৬৮ মিলিয়ন ডলার বাঁচিয়েছে।

আরও জানা গিয়েছে ২০২০ সালে গুগলের মোট সাশ্রয় ১.৪ বিলিয়ন ডলার। জানা গিয়েছে শুধু ভ্রমণ এবং বিনোদোন খাতে ৩৭১ মিলিয়ন ডলার কম খরচ করেছে গুগল।

তবে এই 'লাভ' সত্ত্বেও করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে অফিসে ফিরতে চলেছে গুগল। উল্লেখ্য কর্মচারীদের বিনোদোনের খেয়াল রাখার জন্য বিশেষ নাম রয়েছে গুগলের। এদিকে সাহায্য় করতে ইউনিসেফ এবং স্বেচ্ছাসেবী সংগঠন গিভ ইন্ডিয়াকে ১৩৫ কোটি টাকা দান করল বিশ্বের বৃহত্তম ইন্টারনেট কোম্পানি গুগল।

অ্যালফাবেট সিইও সুন্দর পিচাই জানান, ভারতে কোরোনা পরিস্থিতি দেখে তিনি বিচলিত। আর তাই ভারতের করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য় সাহায্য়ের হাত বাড়াবে গুগল। 

 

 

Link copied!