লাল গ্রহের নীল-হলুদের সমুদ্র

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৩, ২০২১, ০৫:১২ পিএম

লাল গ্রহের নীল-হলুদের সমুদ্র

মঙ্গলের উত্তর মেরুর নানা রঙে রঙিন এক মনোমুগ্ধকর ছবি প্রকাশ করেছে নাসা। ‘মার্স ওডিসি অরবিটার’র ২০ বছর পূর্তি উপলক্ষে এসব ছবি প্রকাশ করেছে নাসা।

নাসা জানায়, প্রায় ১৯ মাইল জুড়ে মঙ্গলের বুকে বালিবাতাসের সমুদ্র ছেয়ে রয়েছে। অবশ্য ছবিতে যে রঙ দেখা যাচ্ছে, তা অরিজিনাল নয়। কেননা, তাপমাত্রার সঙ্গে সঙ্গেই বদলে যায় এই এলাকার রঙ। নীল অঞ্চলটা শীতল, সূর্যতপ্ত অঞ্চলটা হলুদ।

মার্স ওডিসি অরবিটার।

নাসা জানিয়েছে, ছবিটি ২০০২ থেকে ২০০৪ সালের মধ্যে তোলা। ওডিসির’র ২০ বছর পূর্তি উপলক্ষে উপলক্ষে এই ছবি পেয়ে উল্লসিত মহাকাশপ্রেমী মানুষ।

‘মার্স ওডিসি অরবিটার’ এক ধরনের স্পেসক্রাফট। এই স্পেসক্র্যাফ্টটি মঙ্গলকে কেন্দ্র করে আবর্তিত হয়। এতে রয়েছে একটি 'থার্মাল ইমেজার'। এর কাজ হল, মঙ্গলে জল বা বরফের অস্তিত্ব খুঁজে বের করা ও তা চিহ্নিত করা।

এখনও পর্যন্ত এটিই মঙ্গল নিয়ে কাজ করা সব চেয়ে পুরনো স্পেসক্র্যাফ্ট। সেই ২০০১ সালে এটি কাজ করেছিল।

Link copied!