তথ্যচুরির অভিযোগে যুক্তরাজ্যে টিকটকের বিরুদ্ধে মামলা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৩, ২০২১, ০১:০২ এএম

তথ্যচুরির অভিযোগে  যুক্তরাজ্যে টিকটকের বিরুদ্ধে মামলা

কয়েক  লাখ শিশুর তথ্য চুরির অভিযোগে চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের বিরুদ্ধে যুক্তরাজ্যের একটি আদালতে মামলা দায়ের হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, শিশুদের ব্যক্তিগত তথ্য, ফোন নম্বর, ভিডিও লোকেশন এবং বায়োমেট্রিক তথ্য গোপনে সংরক্ষণ করেছে টিকটক।

এ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্যের শিশুবিষয়ক কমিশনার। ১৩ বছরের নিচের এসব শিশুরা বেশির ভাগই যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর।

এদিকে শিশুদের তথ্য চুরির বিষয়ে কিছুই জানে না ভুক্তভোগীর পরিবার। তবে এসব অভিযোগ অস্বীকার করে আইনি চ্যালেঞ্জ মোকাবিলার কথা জানিয়েছে টিকটক কর্তৃপক্ষ।


অন্যদিকে, টিকটকে যারা সহিংসতা বা বিদ্বেষমূলক ভিডিও ছড়াবে তাদের আইডি নিষিদ্ধ করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সূত্র: বিবিসি।

Link copied!