রোবট বানিয়ে তাক লাগালো বরিশালের সুজন পাল

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৪, ২০২১, ১২:৫৩ এএম

রোবট বানিয়ে তাক লাগালো বরিশালের সুজন পাল

দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে  জনজীবন স্থবির হয়ে পড়েছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। চারপাশের হাজারো মন খারাপ করা সংবাদের ভীড়ে দেশের এক প্রাণশক্তিতে ভরা তরুণের অর্জন নতুন করে এগিয়ে চলার অনুপ্রেরণা যোগাচ্ছে অনেক জনকেই।

সম্প্রতি ‘বঙ্গ’ নামের একটি রোবট বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন বরিশালের সুজন পাল নামের এক তরুণ উদ্ভাবক। মাত্র ৪০ হাজার টাকায় তৈরি এই রোবট কথা বলতে পারে বাংলা ও ইংরেজি উভয় ভাষায়। বাংলা বা ইংরেজি যে কোনও  শব্দ বা বাক্যের নির্ভুল অনুবাদও করতে পারে বঙ্গ। যে কোনও প্রশ্ন করার সাথে সাথে গুগল ও উইকিপিডিয়ায় অনুসন্ধান করে তাৎক্ষণিক উত্তর দিতে পারে এই রোবট। এছাড়াও কৃষিকাজে বিভিন্ন প্রয়োজনীয় পরামর্শও দিতে পারে এটি।

সুজন পাল বরিশালের আগৈলঝারা উপজেলার গৌরনদী কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির ছাত্র। করোনায় কলেজ বন্ধ থাকায় অবসর সময় কাজে লাগিয়ে তৈরি করেছে বঙ্গ নামের এই রোবটটিকে।

সুজনের বলেন, তার বানানো রোবটটিকে আরও উন্নত করা গেলে এটিকে জাতীয় সম্পদ হিসাবে ব্যবহার করা সম্ভব। এই রোবটটিকে ব্যবহার করে শিল্পকারখানা ও অগ্নিনির্বাপকের মতো ঝুঁকিপূর্ণ কাজে মানুষের বিকল্প হিসাবে কাজে লাগানো সম্ভব বলে মনে করেন সুজন।

রোবটটির আরও উন্নয়নের জন্য সরকারি অনুদান চায় সে। সুজন জানান, এই রোবটটি তৈরি করতে বিভিন্ন আরডিনো ও মেগা আরডিনো বোর্ড ব্যবহার করা হয়েছে । এগুলো যথেষ্ট ব্যয়বহুল। সরকারের সাহায্য পেলে তিনি এই রোবটটিকে আরও অনেক উন্নত করে তুলতে পারবেন।

 

Link copied!