অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আর নেই

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৪:০৫ পিএম

অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আর নেই

অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। শ্বশুরবাড়ি ও পারিবারিক সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
 

পরিবারের ঘনিষ্ঠ এক আত্মীয় জানান, দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছান। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তারা।

 

বর্তমানে একটি নাটকের শুটিংয়ে অভিনেতা আলভী নেপালে অবস্থান করছেন। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি এখন কথা বলার মতো মানসিক অবস্থায় নেই।
 

জানা গেছে, ২০১০ সালের ৯ নভেম্বর অল্প বয়সে আলভী ও ইকরা পারিবারিক সম্মতির বাইরে বিয়ে করেছিলেন। দীর্ঘ সময় ব্যক্তিগত জীবনের বিষয়টি আড়ালেই ছিল। ২০২৪ সালে তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। এই দম্পতির এক পুত্রসন্তান রয়েছে।
 

 

 

 

 

 

 

Link copied!