গণসংগীত শিল্পী কামরুদ্দিন আবসার আর নেই

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৩১, ২০২৬, ০৪:২৩ পিএম

গণসংগীত শিল্পী কামরুদ্দিন আবসার আর নেই

ছবি: সংগৃহীত

প্রখ্যাত গণসংগীত শিল্পী কামরুদ্দীন আবসার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার বিআইএসএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, কামরুদ্দীন আবসার দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। ২০১১ সালে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। এরপর থেকে বাসায় থেকেই নিয়মিত চিকিৎসা গ্রহণ করছিলেন।

সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত অবস্থায় গত ১৪ মে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-এ চিকিৎসাধীন ছিলেন।

তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন প্রগতিশীল সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

Link copied!