অফ সাইড নিয়ে প্রশ্ন তুললেন রিয়াল মাদ্রিদের কোচ আনচেলত্তি

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২০, ২০২৩, ১২:৫৯ পিএম

অফ সাইড নিয়ে প্রশ্ন তুললেন রিয়াল মাদ্রিদের কোচ আনচেলত্তি

মার্কো অ্যাসেনসিও গোলটি হয়ে গেলে রিয়াল মাদ্রিদ জিতে গিয়েছিল। কিন্তু সেটা হয়নি। অথবা ম্যাচটি ড্র হতে পারতো। কারণ শেষ সময়ে কেসি গোলটি করেন। অ্যাসেনসিও অফসাইডটি ভারে চেক করা হয়। সেখানে দেখা যায় অ্যাসেনসিওর সোল্ডার লাইনের ওপরে পরেছে।

বার্সেলোনার কাছে রবিবার এল ক্ল্যাসিকোয় ২-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। আর হারের পর সন্দেহ প্রকাশ করেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। 

বার্সেলোনা এখন লা লিগা শিরোপার সুবাস পাচ্ছে। তবে আনচেলত্তি সংবাদ সম্মেলনে বলেছেন,‘জয়টা আমাদের প্রাপ্য ছিল। ম্যাচটা আমরা জিতেই গিয়েছিলাম। এরপর গোল নিয়ে সন্দেহ দেখা দিল, বাতিলও হলো। ওটা কি অফসাইড ছিল? রেফারির সিদ্ধান্ত আমাদের মানতে হবে। তবে অফসাইড নিয়ে আমার সন্দেহ আছে। কোনো কিছুই নিশ্চিত নয়। আমাদের সন্দেহ করার অধিকার আছে।

 

Link copied!