অবশেষে জ্বলে উঠলেন সাকিব

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৫, ২০২২, ০৯:৩০ পিএম

অবশেষে জ্বলে উঠলেন সাকিব

জ্বলে উঠলেন বাংলাদেশ অলরাউন্ডার  সাকিব আল হাসান। ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) চলতি  আসরে  আগের দুই ম্যাচে  ব্যর্থ সাকিব  গুরুত্বপুর্ন ম্যাচে জ্বলে উঠেছেন।  ব্যাট-বল হাতে অলরাউন্ড  নৈপুন্য দেখিয়ে নিজ দল গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে সিপিএলের  প্লে-অফে তুললেন বাংলাদেশের সাকিব আল হাসান। 

টানা দুম্যাচে ব্যাট হাতে ফ্লপ ছিলেন  সাকিব। অবশেষে ব্যাটে ও বলে দারুণ করে দলকে সফলতা পাইয়ে দেন। 

সাকিবের অলরাউন্ডার নৈপুন্যে আসরে  নিজেদের নবম ম্যাচে গায়ানা ৩৭ রানে হারিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্সকে। ব্যাট হাতে ২৫ বলে ৩৫ রান  ও বল হাতে ২০ রানে ৩ উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখার পাশাপাশি  ম্যাচ সেরা হন সাকিব। 

Link copied!