অবশেষে বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিলেন সাকিব

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১১, ২০২২, ০৭:১৬ পিএম

অবশেষে বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিলেন সাকিব

অবশেষে অনলাইন বেটিং সাইট বেটউইনারের প্রতিষ্ঠান বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল করছেন বংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম ক্রিকেটার সাকিব আল হাসান।

বৃহস্পতিবার  মৌখিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এ তথ্য জানিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে বিসিবি তার কাছ থেকে সে সিদ্ধান্ত লিখিতভাবে পাওয়ার অপেক্ষায় আছে।

এর আগে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন বলেছিলেন, বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল না করলে সাকিবের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না বিসিবি।

চুক্তি বাতিল না করলে আসন্ন এশিয়া কাপের দলেও সাকিবকে রাখা হবে না বলে জানান বিসিবি সভাপতি।

Link copied!