টেস্ট ইতিহাসে প্রথম দল ৪০০ জয় তুলে নেওয়ার কৃতিত্ব দেখালো অস্ট্রেলিয়া। আজ গলে প্রথম টেস্টের তৃতীয় দিনে ১০ উইকেটে শ্রীলংকাকে হারায় তারা।
অস্ট্রেলিয়া ২ টেস্টের সিরিজে ১-০ তে লিড নিয়েছে। আর অবিশ্বাস্য রেকর্ড গড়েছে। মাত্র ৫ রান দরকার ছিল। ডেভিড ওয়ার্নার ১টি চার ও ১টি ছয় মেরে জয় নিশ্চিত করেন।
শ্রীলংকা প্রথম ইনিংসে ২১২ রান করে। জবাবে অস্ট্রেলিয়া ৩২১ রান সংগ্রহ করে। শ্রীলংকা দ্বিতীয় ইনিংসে ১১৩ রানে গুটিয়ে যায়।
অস্ট্রেলিয়া ১৮৭৭ সাল থেকে টেস্ট খেলে। ৮৪৩টি ম্যাচ খেলেছে তারা। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া প্রথম টেস্ট খেলেছিল সে বছর। ইংল্যান্ড ১০৫২তম টেস্টটি খেলছে। তাদের জয়ের রেকর্ড ৩৮১টি। জয়ের বিচারে তৃতীয়স্থানে ওয়েস্ট ইন্ডিজ (১৮১)।