দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়া পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট ‘ড্র’ হয়েছে। নিজেদের প্রথম ইনিংসে ইমামুল হকের ১৫৭ আর আজহার আলীর ১৮৫ রানের উপর ভর ৪ উইকেটে ৪৭৬ রানের ইনিংস ঘোষণা করে পাকিস্তান।
জবাবে ব্যাট করতে নেমে উসমান খাজার ৯৭, মারনাস ল্যাবুচ্যাংনের ৯০, স্টিভেন স্মিথের ৭৮ ও ডেভিড ওয়ার্নারের ৬৮ রানের উপর ভর করে ৪৫৯ রান করে অলআউট হয় অস্ট্রেলিয়া। নুমেন আলী নেন ৬ উইকেট। এরপর দ্বিতীয় ইনিংসে আবারো ব্যাট করতে নেমে কোন উইকেট না হারিয়ে ২৫২ রান করে পাকিস্তান। আব্দুল্লাহ শফিক ১৩৬ এবং ইমামুল হক ১১১ রানে অপরাজিত থাকেন।
১২ মার্চ দ্বিতীয় টেস্টে করাচিতে মুখোমুখি হবে দুই দল।