অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হারল ভারত

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৯, ২০২৩, ০৬:৩২ পিএম

অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হারল ভারত

খড়কুটোর মতো উড়ে গেল ভারত। তাদের ১০ উইকেটে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। বিশাখাপত্তনমে অজিরা জয়ের জন্য ১১৭ রান তুলে দিয়েছেন মাত্র ১১ ওভারেই।

অস্ট্রেলিয়ার দুই ওপেনার ট্রাভিস হেড (৫১) ও মিচেল মার্শ (৬৬) দুরন্ত খেলে মাটি ধরিয়ে দিয়েছেন ভারতের নামী নামী বোলারদের। মিচেল স্টার্ক ৫৩ রানে ৫ উইকেট নিয়ে হন ম্যাচসেরা। 

১১ ওভারের মধ্যেই খেল খতম। তার মধ্যেই ভারতের ১১৭ রান টপকে ১২১ রান করে দিয়েছেন অজি ব্যাটাররা। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায় রয়েছে। 

ভারতের ইনিংসে সর্বোচ্চ ৩১ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। এছাড়া অক্ষর প্যাটেল ২৯ রান করেন। 

 

Link copied!