আইপিএলের নিলামে কোন বাংলাদেশী সুযোগ পাবেন

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৩, ২০২২, ০৪:২২ এএম

আইপিএলের নিলামে কোন বাংলাদেশী সুযোগ পাবেন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসর আগামী বছর। ২০২৩ সালের আইপিএলের নিলাম আজ কোচিতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের চার ক্রিকেটারের এই আইপিএলে অংশ নেওয়ার কথা রয়েছে। 

বাংলাদেশ সময় বেলা ৩টায় নিলাম শুরু হবে। স্টার স্পোর্টস ওয়ানে নিলাম অনুষ্ঠানটি দেখা যাবে। এবার আইপিএলে ১০টি দল অংশ নেবে। বাংলাদেশর ৪ জন ক্রিকেটারের সুযোগ থাকতে পারে বিধায় সবার বেশ আগ্রহ রয়েছে।

সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও আফিফ হোসেনের দল পাওয়া নিয়ে আশাবাদী সবাই। মোস্তাফিজুর রহমান রাজস্থান রয়্যালসেই থাকছেন। লিটন, তাসকিন ও আফিফ ৫০ লাখ রুপির ক্যাটাগরিতে রয়েছেন। আর সাকিব অবস্থান করছেন দেড় কোটি রুপির ক্যাটাগরিতে। 

নিলামের সংক্ষিপ্ত তালিকায় ৪০৫ জনকে তোলা হবে। এর মধ্যে বিদেশী রয়েছেন ১৩২ জন। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড় কিনতে তাদের বাজেটের ৭৫ শতাংশ খরচ করতে পারবে। তার বেশি নয়। বিগত কয়েক বছরের মতো এবারের নিলামেও কোনও রাইট টু ম্যাচ কার্ড থাকছে না। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি স্কোয়াডে কমপক্ষে ১৮ জন এবং সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় রাখতে পারে।

১০টি ফ্র্যাঞ্চাইজি একত্রিত ভাবে নিলামে ১৭৪.৩ কোটি টাকা ব্যয় করতে পারবে। যার মধ্যে সানরাইজার্স হায়দরাবাদের কাছে সবচেয়ে বেশি টাকা অবশিষ্ট রয়েছে। এবং কলকাতা নাইট রাইডার্স সবচেয়ে কম টাকা নিয়ে নিলামে অংশ নেবে। চেন্নাই সুপার কিংসের কাছে রয়েছে ২০.৪৫ কোটি টাকা। দিল্লি ক্যাপিটালসের পার্সে রয়েছে ১৯.৪৫কোটি টাকা। গুজরাট টাইটানস আবার ১৯.২৫ কোটি টাকা নিলামে নিয়ে নামবে। আর কলকাতা নাইট রাইডার্সের কাছে থাকবে সবচেয়ে কম টাকা। তাদের হাতে রয়েছে ৭.০৫ কোটি টাকা। লখনউ সুপার জায়ান্টসের হাতে রয়েছে ২৩.৩৫ কোটি টাকা। মুম্বাই ইন্ডিয়ান্স আবার ২০.৫৫ কোটি টাকা নিয়ে নামবে। পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পার্সে রয়েছে যথাক্রমে ৩২.২ কোটি এবং ৮.৭৫ কোটি টাকা। রাজস্থান রয়্যালস আবার ১৩.২ কোটি টাকা নিয়ে নামবে। সানরাইজার্স হায়দরাবাদ পার্সে থাকবে ৪২.২৫ কোটি।

Link copied!