যশস্বী জসওয়াল ১৩ বলে ফিফটি করে গড়লেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটে ইতিহাস। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ঐতিহাসিক ব্যাটিং করেছেন রাজস্থান রয়্যালসের বাঁহাতি ওপেনার তথা তরুণ ভারতীয় ব্যাটসম্যান যশস্বী জসওয়াল।
মাত্র ১৩ বলে ফিফটি মেরে লিগের ইতিহাসে সবচেয়ে বড় রেকর্ড গড়ে ফেলেন তিনি সঙ্গে সব রেকর্ড ভেঙে দিয়েছেন যশস্বী। তিনি কেএল রাহুলের দ্রুততম ফিফটির রেকর্ড ভেঙে এটিকে একটি বড় অর্জন করেছেন। ইনিংসের প্রথম ওভারেই কেকেআর অধিনায়ক নীতীশ রানাকে ২৬ রানে মারেন জসওয়াল। ৬ বলে ২৬ রান করার পরে বাকি সাত বলে ২৪ করেন যশস্বী জসওয়াল। এর ফলে টি টোয়েন্টিতে সবচেয়ে বড় রেকর্ড গড়লেন তিনি।
বাবা পানিপুড়ি বিক্রি করতেন। অনেক কষ্টে বড় হয়েছেন। একবার ক্রিকেটের জন্য রাগ করে ঘর ছাড়েন তিনি। মুম্বাই চলে আসেন। যুব বিশ্বকাপের ফাইনালে খেলেছেন ভারতের হয়ে। এ আইপিএলে যেভাবে খেলছেন এতে করে সুদিন সামনে।
আইপিএলে কয়েকটি দ্রুততম ফিফটি
যশস্বী জসওয়াল - ১৩ বলে বনাম কেকেআর, ২০২৩
কেএল রাহুল - ১৪ বল বনাম দিল্লি ক্যাপিটালস, ২০১৮
প্যাট কামিন্স - ১৪ বল বনাম মুম্বই ইন্ডিয়ান্স, ২০২২
ইউসুফ পাঠান - ১৫ বল বনাম হায়দরাবাদ, ২০১৪
সুনীল নারিন - ১৫ বল বনাম আরসিবি, ২০১৭ ।