আগামী বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালনি

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ০৩:১৯ এএম

আগামী বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালনি

কাতার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালনির চুক্তির মেয়াদ বেড়েছে। আগামী ২০২৬ সালের বিশ্বকাপেও তিনি আর্জেন্টিনার কোচ থাকছেন। আর্জেন্টিনাকে কোপা আমেরিকা ও বিশ্বকাপ এনে দেন তিনি। 

আর্জেন্টিনা দীর্ঘদিন শিরোপা খরায় ছিল। স্কালনি তার প্রতিভায় এই দলটিকে ২টি বড় শিরোপা এনে দেন। ফলে তিনি কোচ থাকছেন ২০২৬ বিশ্বকাপেও। আর্জেন্টিনা সেবার বিশ্বকাপ ধরে রাখার লড়াইয়ে যাবে যুক্তরাষ্ট্রে। সেবার বিশ্বকাপ যুক্তরাষ্ট্র ছাড়াও কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে। 

Link copied!