লাহোরে প্রথম টি টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে ৮৮ রানে হারিয়েছে পাকিস্তান। আজ আবার রাত ১০টায় দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি তারা। ৫ ম্যাচের সিরিজ। পাকিস্তান ১-০ তে এগিয়ে গেলেও আজ সিরিজ জয়ের কাছাকাছি চলে যাবে জয় আসলে।
শুক্রবার পাকিস্তান আগে ব্যাট করে ১৯.৫ ওভারে ১৮২ রান সংগ্রহ করেছিল। ফখর জামান ও সায়েম আইয়ুব সমান ৪৭ রানের ইনিংস খেলেন। ম্যট হেনরি ৩টি উইকেট নেন।
জবাবে নিউজিল্যান্ড ১৫.৩ ওভারে ৯৪ রানে অলআউট হয়। হারিস রৌউফ ৪ উইকেট পান। ম্যাচসেরা হয়েছেন তিনি।
আজও খেলাটি সরাসরি দেখা যাবে পিটিভি স্পোর্টসে।