আফ্রিদি ঝড়ে দিশাহারা বাংলাদেশ, থামতে হলো ১২৭ রানেই

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৬, ২০২২, ১১:৫০ এএম

আফ্রিদি ঝড়ে দিশাহারা বাংলাদেশ, থামতে হলো ১২৭ রানেই

বিশ্বকাপের মঞ্চে অলিখিত কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের বিপক্ষে সর্বসাকুল্যে ১২৭ রান তুলতে পারে টিম টাইগার। সেমিফাইনালে যেতে হলে পাকিস্তানকে এই রানের মধ্যে আটকে রাখতে হবে বাংলাদেশি বোলারদের।

অ্যাডিলেইড ওভালে এদিন টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশের টপ অর্ডারের তিন ব্যাটসম্যান অধিনায়কের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করে দারুণ শুরুও এনে দেয় বাংলাদেশকে। তবে একে একে উইকেট পতনে তোপের মুখে পড়ে টাইগাররা।

বিশ্বকাপের ঠিক আগে আগে আবার ফিরতে পারেন শাহীন শাহ আফ্রিদি। তবে বিশ্বকাপের মঞ্চে প্রথম তিন ম্যাচে মাঠে নেমে শিকার করতে পারেন মোটে ১ উইকেট।

সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ৩ উইকেট শিকারের মধ্য দিয়ে আবার ফর্মে ফেরার ইঙ্গিত দেন এই পাকিস্তানি পেসার। বাংলাদেশের বিপক্ষেও সেই ফর্ম ধরে রাখেন আফ্রিদি। শিকার করেন ৪ উইকেট।

ডেথ ওভারে বাংলাদেশের ব্যাটিং আগের মতোই থেকে গেলো। বরাবরই ডেথ ওভারে ভালো বোলিং করে থাকে পাকিস্তানি বোলাররা। এবারও তাই করলো। চেপে ধরলো বাংলাদেশকে। যার ফলে কাংখিত স্কোরটা হলো না। ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ থেমে গেরো ১২৭ রানে।

অ্যাডিলেড ওভালে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানকে মাত্র ১২৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিতে সক্ষম হয়েছে সাকিব আল হাসানের দল।

Link copied!