ভারতের অধিনায়কের রাগ

আম্পায়ারের ওপর চটেছেন হারমানপ্রিত

স্পোর্টস ডেস্ক

জুলাই ২২, ২০২৩, ০৮:৫৫ পিএম

আম্পায়ারের ওপর চটেছেন হারমানপ্রিত

শেষ ওয়ানডেটি টাই হলে বাংলাদেশের সাথে সিরিজটি সমতায় শেষ করতে বাধ্য হয় ভারত।
তার ভাষায় ‘দুর্বল’ আম্পায়ারিংয়ের ব্যাখা দিয়ে হারমানপ্রীত বলেন,‘আগামীতে বাংলাদেশ সফরে  এই ধরনের আম্পায়ারিং মোকাবেলা করার বিষয়ে  নিশ্চিত থাকতে হবে  এবং সেভাবেই নিজেদের প্রস্তুত করতে হবে।’
ম্যাচের শেষে বিরক্ত হারমানপ্রীত বলেন, ‘আমি মনে করি খেলা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। ক্রিকেট ছাড়াও,  আম্পায়ারিংয়ের ধরনে আমরা খুব অবাক হয়েছি।’

হারমনপ্রীত বলেন, ‘আমরা মিস ফিল্ডিংয়ে কয়েকটি রান ছেড়েছি। কিন্তু আমাদের ব্যাটিংকালে ম্যাচটি আমাদের নিয়ন্ত্রণে ছিলো। কিন্তু আমি আগেই বলেছি, আম্পায়ারিংয়ের কিছু সিদ্ধান্ত ভুল ছিলো এবং আমরা আম্পায়ারদের দেয়া কিছু সিদ্ধান্তে সত্যিই হতাশ হয়েছি।’
সিরিজে বাংলাদেশের পারফরমেন্সের প্রশংসা করেছেন হারমানপ্রীত। তিনি বলেন, ‘তারা (বাংলাদেশ) সত্যিই খুবই ভালো ব্যাটিং করেছে, পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করেছে। তারা যেসব সিঙ্গেল নিয়েছে যেগুলো খুবই গুরুত্ব¡পূর্ণ ছিলো।’

Link copied!