এশিয়া কাপের আয়োজক পাকিস্তান ছিল। তবে সেটা কোথায় হবে এখনও নিশ্চিত নয়। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এক্সিকিউটিভ বোর্ড মিটিং ছিল শনিবার। আর আলোচনা হয়েছে এ নিয়ে বাহরাইনে। আগামী মার্চে আবার আলোচনা হবে ভেন্যু নিয়ে। তবে আভাস পাওয়া যাচ্ছে নিরপেক্ষ ভেন্যুতে হবে ৬ দেশের এই আসর। আর সেটা সংযুক্ত আরব আমিরাতে হওয়ার কথা।
আগামী সেপ্টেম্বরে রয়েছে আসরটি। এবার ওয়ানডে ফরম্যাটে হবে। পাকিস্তান আগে হুমকি দিয়েছিল। ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তান না গেলে তারা ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারত যাবে না।
আনন্দবাজারের সূত্র জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের নাজাম শেঠী নাকি সুর নরম করেছে। আগামী মাসে আইসিসিও নাকি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাথে আলোচনা করবে।