আরব আমিরাত কে ৭ রানে হারাল বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৬, ২০২২, ১২:০১ এএম

আরব আমিরাত কে ৭ রানে হারাল বাংলাদেশ

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ঘাম ঝড়িয়ে জিততে হলো সফরকারী বাংলাদেশকে। মাত্র ৭ রানের ব্যবধানে জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

প্রথমে ব্যাট করে আফিফ হোসেনের দুর্দান্ত হাফ-সেঞ্চুরিতে  নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। আফিফ ৫৫ বলে ৭৭ রানে অপরাজিত থাকেন। জবাবে ১৯ দশমিক ৪ ওভারে ১৫১ রানে অলআউট হয় আরব আমিরাত।

Link copied!