আয়ারল্যান্ডকে ২৪৭ রানের টার্গেট দিল বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৯, ২০২৩, ০৭:৪১ পিএম

আয়ারল্যান্ডকে ২৪৭ রানের টার্গেট দিল বাংলাদেশ

চেমসফোর্ডে প্রথম ওয়ানডে ম্যাচে আয়ারল্যান্ডকে ২৪৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৯ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করে।

৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি চলছে। মুশফিকুর রহিম (৭০ বলে ৬১ রান) , নাজমুল হোসেন শান্ত (৬৬ বলে ৪৪ রান), তাওহিদ (২৭ রান) ও মিরাজের (২৭ রান) ব্যাটে লড়াই করার মত স্কোর হয়েছে।

আয়ারল্যান্ডের জস লিটল ৩টি ও মার্ক আডেইর ২টি উইকেট পেয়েছেন। 

বাংলাদেশের হয়ে তামিম ১৪, সাকিব ২০ ও শরিফুল ১৬ রানে ফিরেছেন। আক্রমনাত্মক ব্যাটিং করা সাকিবকে বোল্ড করেন পেসার গ্রাহাম হুম। ৪টি চারে ২১ বলে ২০ রান করেন সাকিব।  

দলীয় ৫২ রানে সাকিবের বিদায়ের পর জুটি গড়ার চেষ্টায় ক্রিজে শান্তর সঙ্গী হন হৃদয়। আইরিশ বোলারদের দারুণভাবে সামলে ২১তম ওভারে দলের রান ১শতে নেন শান্ত ও হৃদয়। জুটিতে হাফ-সেঞ্চুরি হবার পরই পেসার কার্টিস ক্যাম্পারের বলে অ্যাডায়ারকে ক্যাচ দেন শান্ত। হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৭টি চারে ৬৬ বলে ৪৪ রান করে আউট হন তিনি।

উইকেটে সেট হয়েও বড় ইনিংস খেলতে পারেননি হৃদয়। হুমের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ দেন ৩১ বলে ২৭ রান করা হৃদয়। ২৭তম ওভারে ১২২ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। এ অবস্থায় বড় জুটির প্রত্যাশা ছিলো টাইগারদের। সেটি পূরণ করেন মুশফিকু রহিম ও মিরাজ। দ্রুত রান তুলে ৪২ বলে জুটিতে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তারা।

মুশফিক-মিরাজের জুটি বড় হবার পথে বাঁধা হয়ে দাঁড়ান স্পিনার জর্জ ডকরেল। স্লগ সুইপ করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে স্টিফেন ডোহেনিকে ক্যাচ দেন ৪টি চারে ৩৪ বলে ২৭ রান করা মিরাজ। মুশফিকের সাথে ষষ্ঠ উইকেটে ৬৬ বলে ৬৫ রান যোগ করেন তিনি। 

মিরাজ ফেরার পর ২৪৬ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ৪৪তম হাফ-সেঞ্চুরি পুর্ন করেন বার্থ ডে বয় মুশফিক। ১৯ রানে জীবন পেয়ে ৬৩ বল খেলে ৫টি চারে অর্ধশতক পান তিনি। মুশফিকের হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশের রান ২শ পার করে। শেষ পর্যন্ত লিটলের বলে আপার কাট শটে ৬১ রানে আউট হন মুশি। ৭০ বলের ইনিংসে ৬টি চার মারেন  নির্ভরযোগ্য  এ ব্যাটার। 

শেষ দিকে তাইজুল ইসলামের ১৪ ও শরিফুল ইসলামের ১৫ বলে ১৬ রানে ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। আয়ারল্যান্ডের লিটল ৬১ রানে ৩ উইকেট নেন। অ্যাডায়ার-হুম ২টি করে শিকার করেন।

 

Link copied!