সিলেটে সকালে বৃষ্টি হয়েছে। আবার পিচে সবুজ ঘাস। সব মিলিয়ে আয়ারল্যান্ডের জন্য আগে ব্যাট করা কঠিন ছিল। তারপরেও তারা টসে জিতে ব্যাটিং নিয়েছে। আর ব্যাটিংয়ে টপ অর্ডার কলাপস করেছে। এ রিপোর্ট লেখার সময় ৪ উইকেটে ৫৪ করেছে দলটি।
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। ১-০ তে বাংলাদেশ এগিয়ে। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। আর আজ বাংলাদেশ জিতলে সিরিজ নিশ্চিত হয়ে যাবে। আয়াল্যান্ডকে আজ চাপে ফেলেছেন হাসান মাহমুদ। ২৩ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। আর ১টি উইকেট তাসকিনের।