টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে মিরপুরে প্রথমবারের মতো অনুশীলন করেছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। প্রায় ঘণ্টা তিনেকের অনুশীলনে পেসারদের নিয়ে বিশেষ কাজ করেছে টিম ম্যানেজমেন্ট। এ ছাড়াও স্পিনারদের বিপক্ষে ব্যাটারদের মানিয়ে নিতে হয়েছে আলাদা সেশন।
১ মার্চ প্রথম ওয়ানডের আগে আরও তিন দফা অনুশীলনের সুযোগ মিলবে ইংল্যান্ডের। তবে টানা অনুশীলন ম্যাচ খেলায় শনিবার বিশ্রামে ছিল টিম টাইগার। রোববার থেকে শুরু হবে ইংল্যান্ড বধের আনুষ্ঠানিক প্রস্তুতি।