হেডিংলি টেস্ট জিততে ইংল্যান্ডের আর ১১৩ রান দরকার। আর হাতে রয়েছে ৮ উইকেটে। তৃতীয় ও শেষ টেস্টের আজ সোমবার পঞ্চম দিন। অলি পোপ ৮১ ও জো রুট ৫৫ রানে অপরাজিত রয়েছেন।
৩ টেস্টের সিরিজ। ইংল্যান্ড ২-০ তে নিশ্চিত করেছে আগেই। এখন হোয়াইটওয়াশ করতে চলেছে তারা নিউজিল্যান্ডকে। জয়ের জন্য ২৯৬ রান টার্গেট। ইংল্যান্ড ২ উইকেটে ১৮৩ রানে দিন শেষ করেছে।