ইউক্রেনে শুরু ফুটবল লিগ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৪, ২০২২, ০১:০১ এএম

ইউক্রেনে শুরু ফুটবল লিগ

আকাশে ঘুরছে রাশিয়ার যুদ্ধবিমান। সেখান থেকে ছোড়া বোমা গুঁড়িয়ে দিচ্ছে বাড়ি-ঘর। এখনও মাঝেমধ্যে ধেয়ে আসছে মিসাইল। কিন্তু তার মধ্যেই ফুটবল শুরু হয়েছে ইউক্রেনে।

সোমবার থেকে শুরু হয়েছে ইউক্রেনের ঘরোয়া লিগ। বোমা, মিসাইলের আতঙ্ক থাকায় দর্শকশূন্য স্টেডিয়ামে হচ্ছে খেলা। আতঙ্ক রয়েছে ফুটবলারদের মধ্যেও। প্রতিটি স্টেডিয়ামে রয়েছে বোমার হাত থেকে বাঁচার নিরাপদ স্থান।

খেলার মাঝে সাইরেন বাজলেই সেখানে গিয়ে আশ্রয় নিচ্ছেন ফুটবলার ও সাপোর্ট স্টাফরা। ভয় কেটে গেলে আবার শুরু হচ্ছে অনুশীলন।

Link copied!