ইউনাইটেডকে হারিয়ে দিল আর্সেনাল

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৩, ২০২৩, ১২:২৯ এএম

ইউনাইটেডকে হারিয়ে দিল আর্সেনাল

এডি কেটিয়াহর জোড়া গোলে ভর করে আর্সেনাল ৩-২ গোলে হারাল ম্যানচেস্টার ইউনাইটেডকে। ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে শীর্ষস্থান দৃঢ় করেছে লন্ডনের আর্সেনাল

এর আগে ম্যানচেস্টার সিটি আরলিং হালান্ডের হ্যাটট্রিকে হারিয়েছে উলভারহ্যাম্পটনকে। ১৯ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। মৌসুমের অর্ধেক হয়েছে। আর আর্সেনাল ভালভাবে এগিয়ে চলেছে।

সমান ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ নিউক্যাসল ও ম্যানচেস্টার ইউনাইটেড। ২০ ম্যাচ খেলে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পেপ গার্দিওলার সিটি।  

 

Link copied!